নারায়ণগঞ্জ কালির বাজর এলাকায় উৎসব বাস চাপায় নিহত ১ আহত ৩
রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ
নারায়ণগঞ্জ শহরে কালির বাজর এলাকায় বেপরোয়া গতিতে চলা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের চাপায় একজন ইজি বাইক চালক মারা গেছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের কালির বাজর চারারগোপ এলাকায় উৎসব বাসের বেপরোয়া চালানোর কারণে বাসের চাপায় ইজি বাইক টি গুড়িয়ে যায় এবং ইজি বাইক চালক মোঃ আতিক (৩৫) নিহত হন নিহত। আতিক গাইবান্ধা জেলার বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আউয়ালের ছেলে মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী থানার নাজিপুর গ্রামের ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুর খিলমার্কেটের ওহাদ আলী মাদবরের ছেলে মো. মোজাম্মেল (৪০)
পুলিশ জানায় ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল।
শহরের ভেতরে চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা ইজি বাইক টিকে চাপা দিয়ে
পুরোপুরি ভেঙে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে করে রিকশাচালক ও পথচারীরা আহত হন।
গুরুতর আহত আতিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) সিরোজ আল মামুন বলেন, “ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রকৃয়াদিন রয়েছে।
