নারায়ণগঞ্জ | | | | | বঙ্গাব্দ

কাতারে স্ট্রোক করে স্পেন প্রবাসীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ১১:১৭, ২৮ অক্টোবর ২০২৬ ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
কাতারে স্ট্রোক করে স্পেন প্রবাসীর মৃত্যু

রিপোর্ট: মোঃ জামিল হোসেন 

দীর্ঘ চার বছর প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম শেষে বুকভরা আশা আর আ উত্তমনন্দ নিয়ে প্রিয় মাতৃভূমির উদ্দেশে রওনা হয়েছিলেন কদমতলীর সন্তান প্রবাসী জায়েদ আহমেদ। কিন্তু নাড়ির টানে বাড়ি ফেরার সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না।

পথিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ট্রানজিটে থাকাকালীন হঠাৎ স্ট্রোক করে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম জায়েদ আহমেদের বাড়ি সিলেট নগরীর কদমতলী এলাকায়।

যে মানুষটি মা-বাবা, পরিবার ও আপনজনদের বুকে জড়িয়ে ধরার স্বপ্ন নিয়ে বিমানে পা রেখেছিলেন, শেষ পর্যন্ত তাঁর নিথর দেহটাই ফিরছে সিলেটের কদমতলীর নিজ ঠিকানায়।

এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্পেন প্রবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থেকে কত স্বপ্ন, কত আশা আর বুকভরা আকাঙ্ক্ষা নিয়ে অবশেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন জায়েদ আহমেদ। 

প্রিয় মা-বাবা ও পরিবারের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত জীবিত অবস্থায় আর সিলেটে ফেরা হলো না তাঁর।

প্রবাসজীবনের এই নির্মম বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক। কত মা-বাবা বুকভরা আশা নিয়ে সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন, কিন্তু কখনো কখনো সেই অপেক্ষার অবসান ঘটে এক অসহনীয় শোকের মধ্য দিয়ে।

প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে মরহুমের পরিবার ও এলাকাবাসীর মাঝে বইছে শোকের বন্যা। 
দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষ মরহুম জায়েদ আহমেদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন। 
মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সবরে জামিল দান করেন। আমীন।

শেয়ার করুন