নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার।
রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
২৭ (অক্টোবর )রাত ১টার সময় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর পুলিশ চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। ফয়সাল ওরফে জুজু (২৯), পিতা- আব্দুল লতিফ, ২। আরিফ (২৩), পিতা- মোহন মিয়া, এবং ৩। মোঃ শাকিল (৩৭), পিতা- মোঃ জবেদ আলী কে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন সোনারগাঁও থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান
মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
