নারায়ণগঞ্জ | | | | | বঙ্গাব্দ

প্রাথমিক,মাধ্যমিক, মাদ্রাসাগুলো টানা ছুটি কাটিয়ে, আজ থেকে খোলা

  • নিউজ প্রকাশের তারিখ : ০৬:০৬, ২৬ অক্টোবর ২০২৬ ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসাগুলো টানা ছুটি কাটিয়ে,আজ থেকে খোলা 

রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ 


দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে টানা ছুটি শেষ হয়েছে রোববার ২৫ অক্টোবর। আজকে থেকে সকল স্কুল খোলা।

সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। তবে কলেজের ছুটি চলবে আরও কিছুদিন। ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। 
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।

এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি পড়েছে। এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন