নারায়ণগঞ্জ | | | | | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ১৩:৪১, ২৫ অক্টোবর ২০২৬ ইং
ছবির ক্যাপশন:
ad728
ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রিপোর্টঃ নারায়ণগঞ্জ বাংলা নিউজ

নারায়ণগঞ্জ ফতুল্লায় কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। পরিবারের দাবি  পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী নাজমুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 
তাঁর স্বামী নাজমুলও একই বিভাগের সাবেক শিক্ষার্থী।

ফারজানার ভাই আরিফুল ইসলাম অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাঁর বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। 
নির্যাতনের কারণে গত বছরের ডিসেম্বর মাসে ফারজানা বাবার বাড়ি চলে আসেন। পরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন।
পরে দুই পরিবারের সম্মতিতে নারী নির্যাতনের 
মামলার বিষয়টি সমঝোতায় আসেন।

ফতুল্লা থানার উপপরিদর্শক গাজী সুমন মাহতাব জানান, ঘটনাস্থলে গিয়ে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
পরিবারের অভিযোগসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। 
ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন