নারায়ণগঞ্জ | | | | | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ৭ থানা ও ডিবির বিশেষ অভিযানে গ্রেফতার ৮২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
নারায়ণগঞ্জ ৭ থানা ও ডিবির
বিশেষ অভিযানে গ্রেফতার ৮২ জন

রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ 

নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১৩ জন, মাদকসেবী ৪৩ জন, ওয়ারেন্ট মূলে ১১ জন, ছিনতাইকারী ১ জন, চোর ২ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন,  অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৩ জনসহ সর্বমোট ৮২  জন কে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জে (২৫ রবিবার)  ৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে  ২৪ ঘন্টায় ৮২ জনকে গ্রেফতার  করা হয়েছে।এর মধ্যে 
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ 
অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১ জন , মাদকসেবী ৪ জন, ওয়ারেন্ট মূলে ১ জন এবং নিয়মিত মামলার আসামি ১ জনসহ মোট ৭ জন কে গ্রেফতার করেন।
ফতুল্লা মডেল থানায় 
অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ২ জন, ওয়ারেন্ট মূলে ৪ জন , নিয়মিত মামলার ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জনসহ মোট ৯ জন কে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ 
অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ৬ জন, ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, নিয়মিত মামলার আসামি ২
 জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জনসহ মোট ১৫ জন কে গ্রেফতার করা হয়। 
 বন্দর থানা পুলিশ 
অভিযান পরিচালনা করে ১২০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ২ জন, ওয়ারেন্ট মূলে ৩ জন এবং নিয়মিত মামলার ২ জনসহ মোট ০৮ জন কে গ্রেফতার করা হয়। সোনারগাঁও থানার পুলিশ 
অভিযান পরিচালনা করে ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ১৬ জন, ওয়ারেন্ট মূলে ২ জন এবং নিয়মিত মামলার আসামি ২ জনসহ মোট ২৩ জন কে গ্রেফতার করা হয়
রুপগঞ্জ থানা পুলিশ
অভিযান পরিচালনাকালে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৪ জন, চোর ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবী সহ মোট ১৮ জন কে গ্রেফতার করা হয়। 
আরাইহাজার থানার পুলিশ 
অভিযান পরিচালনা করে মাদকসেবী ১ জন এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ২ জন কে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ৮২ জন কে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন