প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ইং || প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ইং

এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

সংগৃহীত
ছবির ক্যাপশন: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ ডেস্ক 

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
এ বছর এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল যেসব বিষয়ে ফেল করেছেন, সেসব বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এবার তিনটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। 
এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এইচএসসিতে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

এক বিষয়ে ফেল করলেও অপেক্ষা করতে হতো এক বছর

বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। 
সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকেন।

তবে এক বা দুই বিষয়ে ফেল করার কারণে শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। 
এতে করে তাঁদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ে। 
নতুন সুযোগের ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। 
এ ক্ষেত্রে সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিউজটি আপডেট করেছেন : মোঃ জামিল হোসেন
Developed by WebMks.com