নারায়ণগঞ্জ ৭ থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৫
রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ
নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের অপরাধ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ সর্বমোট ৮৫ জন কে গ্রেফতার করা হয়েছে।
২৭ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৮৫ জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে
নারায়ণগঞ্জ সদর থানায়
৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় মোট ২৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায়
মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় মোট ৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানায় মোট ২৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানয় মোট ১০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি ১৩ জন, মাদকসেবী ৪৮ জন, ওয়ারেন্ট মূলে ১১ জন, ছিনতাইকারী ৪ জন , নিয়মিত মামলার আসামি ৫ জন, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৩ জনসহ সর্বমোট ৮৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জানান জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।