নারায়ণগঞ্জ ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলা
রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ
নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর এলাকায় এক জামায়াত নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার কুতুবপুর পাগলা নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রয়াত আব্দুর রবের ছেলে ব দেলোয়ার (৩১) কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
দেলোয়ার বলেন, নয়ামাটির ভাবির বাজার এলাকায় তার একটি ডিমের দোকান রয়েছে এবং সেখানে কিছু সন্ত্রাসীরা হামলা চালায়।
এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন: আমিনুল ইসলাম কাজল (৪৫), রাসেল (২৮), সাকিব (২৭), দুলালের ছেলে আল-আমিন (২৫) ও নুরু (২৭)। তাঁরা সবাই পাগলা নয়ামাটি এলাকার বাসিন্দা।
অভিযোগে দেলোয়ার বলেন, গত সোমবার দুপুরে পাগলা নাককাটা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। অভিযুক্তরা ওই টাকা থেকে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে , তিনি ও স্থানীয় অন্যদের বাধায় তা সম্ভব না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন।
এর জেরে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে অভিযুক্তরা তাঁর দোকানে এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন। সাকিব কাঠের ডাসা দিয়ে তাঁর কপালে আঘাত করেন এবং রাসেল বাম চোখে ঘুষি মারেন। পরে কাজলের নির্দেশে অন্যরা তাঁকে মাটিতে ফেলে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন করে গুম করার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় লোকজন তাঁকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে তিনি ফতুল্লা মডেল থানায় এসে হামলা কারি দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।